পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে গাছ কর্তনসহ শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা থানায় অভিযোগ দায়ের


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে মুকুল মিয়া (৪৫) ও হামিদা বেগমকে (৩৫) এলোপাথারী মারডাং এবং শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাসহ ইউকিপটার্স গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকা তিসাধন করেছে। এ ব্যাপারে মুকুল মিয়া বাদী হয়ে গত ১ জুলাই পলাশবাড়ী থানায় ১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম ডাকুনী গ্রামে।
অভিযোগে জানা যায়, বাদী ও আসামীদের বাড়ী একই ইউনিয়নের পাশাপাশি গ্রামে অবস্থিত এবং উভয়পরে মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্র“তার জের চলে আসছিল। গত ২০ জুন বাদী মুকুল মিয়া ও তার স্ত্রী হামিদা বেগম উক্ত জমির ফলস ও রোপনকৃত গাছ দেখতে যায়। ফসল ও গাছ দেখে ফেরার সময় আসামী রহিম বাদশা, আনারুল, নজরুল, জহুর, হেলা, কালু, মওলা, শামছুল, সাদিক, আলাল, দুদু ও বিরাজ সন্ত্রাসী কায়দায় উক্ত গ্রামের জামে মসজিদের সামনে ইউপি রাস্তায় পথরোধ করে মুকুল ও হামিদাকে এলোপাথারী মারডাং এবং শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। আসামীগণ বাদীকে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত জমির আইলে রোপনকৃত মূল্যবান ২৫টি ইউকিটার্স গাছ কর্তন করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরে স্থানীয়রা মুকুল ও হামিদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উক্ত আসামীদের ভয়ে বাদী স্বাভাবিক ভাবে কোন চলাচল করতে পারছে না। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *