কানাডীয় বিশ্ব সুন্দরী প্রতিযোগীকে নিষিদ্ধ করলো চীন


ঢাকা: চীনা বংশোদ্ভূত কানাডীয় নাগরিক আনাস্তাসিয়া লিন কানাডার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন চীন অধ্যুষিত দ্বীপ হায়নানের সানিয়া শহরে কিন্তু শেষপর্যন্ত যেতে পারলেন না। কারণ চীন আনাস্তাসিয়াকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিউটি কুইন আনাস্তাসিয়া লিন জানিয়েছেন চীন তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। চেন নামক একজন চীনা সরকারি কর্মকর্তা তাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাকে হায়নান দ্বীপে নামার ভিসা দেয়া হবে না।

আনাস্তাসিয়ার প্রশ্ন হচ্ছে চীন কি বিউটি কুইনদের ভয় পান নাকি চীনে মানবাধিকার নিয়ে আনাস্তাসিয়ার সরাসরি বক্তব্যকে ভয় পান?

আনাস্তাসিয়া চীনের ধর্মীয় আইনকানুন নিয়ে জনসম্মুখে অনেক সমালোচনা করেছিলেন। কারণ চীন ‘ফালুন গং’ নামের একটি আধ্যাত্মিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আনাস্তাসিয়া ‘ফালুন গং’ এর একজন অনুসারী ছিলেন।

আনাস্তাসিয়ার বাবা এখনো চীনে বসবাস করেন এবং তাকে নিরাপত্তাকর্মীরা অনেক ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেছেন। তার বাবা ভয় পেয়ে তাকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতেও মানা করেন।

এই ঘটনায় লন্ডন ভিত্তিক মিস ওয়ার্ল্ড প্রতিষ্ঠান কোন মন্তব্য করেননি, এমনকি চীনের পররাষ্ট্র দপ্তর থেকেও কিছু জানানো হয় নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *