বগুড়ায় পৌর আওয়ামীলীগ এর হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল


বাংলাদেশ জামায়াতে ইসালামী এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ এর মৃত্যুদন্ড কার্যকর করার প্রতিবাদে গতকাল জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালে বগুড়ায় পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে বেলা ১২টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, পৌর আওয়ামীলীগ এর আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক শেখ শামীম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *