গাবতলীতে স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত


বগুড়া থেকে আল আমিন মন্ডলঃ শুক্রবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দলীয় কার্যালয়ে কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও কাগইল ইউপির চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন, কাগইল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবিনা শফি লিথী। প্রধান বক্তা’র বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রতন, কাগইল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাজেদুর রহমান শামীম, যুবলীগের নেতা লিটন সূত্রধর, কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিকরাইল হোসেন, সাধারন সম্পাদক তারেকুর রহমান তারেক, স্বেচ্ছাসেবকলীগের নেতা শামীম আহম্মেদ, ওবায়দুল ইসলাম, ইব্রাহীম আলী প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *