অন-লাইন রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ এর শুভ উদ্বোধন


বগুড়া সংবাদদাতা : আজ বগুড়ার স্থানীয় একটি হোটেলে অনাড়ম্বর পরিবেশে “অনলাইন রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ” এর শুভ উদ্বোধন হয়েছে।

Gtbnews24.com এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক মুক্ত বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মীর্জা সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দিনক্ষনের সম্পাদক খন্দকার আব্দুর রহীম হিরু, দৈনিক মুক্ত সকাল পত্রিকার সহকারী সম্পাদক মোসলেম উদ্দীন পাইকার, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া জেলা রির্পোটার মহসীন আলী রাজু, সংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাজাহান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ব্যুরো চীফ আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান শেষ Gtbnews24.com এর উত্তর বঙ্গ সমন্বয়ক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বাবলুকে আহবায়ক, বাংলা টেলিগ্রামের সম্পাদক রায়হান আহম্মেদ রানাকে সদস্য সচিব এবং উত্তর বঙ্গ নিউজ ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক বায়েজীদ বোস্তামী কে সিনিঃ সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সাংবাদিকদেরকে ঐক্য বদ্ধ ও মান উন্নয়নের লক্ষে এ সংগঠনটি তার কাজ চালিয়ে যাবে বলে প্রত্যায় ব্যক্ত করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *