সাদুল্লাপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানাগেছে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ধাপেরহাট টেম্পু স্টান্ড থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ নূরুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত নুরুল ইসলাম গাইবান্ধা সদরের ফকিরের বাজার এলাকার মৃত ভুটুয়া মিয়ার পুত্র। পুলিশ জানায়,সে ধাপেরহাট থেকে ফেন্সিডিল গুলো নিয়ে গিয়ে গাইবান্ধা শহরে বিক্রি করত। সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *