পুরুষ ট্যাক্সি চালককে ধর্ষণের চেষ্টা দুই তরুণীর


দিল্লির অভিজাত এলাকা সফদরজঙ্গ এনক্লেভে এক অটো চালককে ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুই তরুণী। আর এ ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনই এক সংবাদ জানিয়েছে এবিপি আনন্দ।

অটো চালকের অভিযোগ, দুই তরুণী তাকে ধর্ষণের চেষ্টা করে। শুধু তাই নয়, অভিযুক্ত দুই তরুণী অটো চালকের জামাকাপড় খুলে অশ্লীল এমএমএসও বানিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

তার অভিযোগ, মঙ্গলবার রাতে ইগ্নু রোডে রেনু লালওয়ানি নামের এক মহিলা সফদরজঙ্গ এনক্লেভে যাওয়ার জন্য অটোতে উঠে। রাস্তায় এক জায়গায় কিছু কেনাকাটার জন্য ৩০০ টাকা ধার নেন ওই তরুণী। বলেন, বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে দেবেন। টাকা ফেরত নিতে বাড়িতে গেলে ওই অটো চালককে ভেতর থেকে বন্ধ করে দেয়।

তিনি আরো জানান, ওই সময় আরো এক তরুণী চলে আসেন। তিনি বিদেশিনী। তারা দুজনে মদ্যপান শুরু করেন এবং তাকেও (অটো চালক) মদ্যপান করতে বলেন। কিন্তু তিনি অস্বীকার করেন।

এ সময় ঘরে বন্ধ করে অটো চালকের সঙ্গে দুই তরুণী তার শ্লীলতাহানির চেষ্টা করেন এবং টাকা-পয়সা ছিনিয়ে নেন। এমনকি তারা অটো চালকের জামাকাপড় খুলে নিয়ে ভিডিও তোলেন বলেও অভিযোগ ওঠেছে।

অটো চালক আরো জানান, দুই তরুণী তাকে ধর্ষণের চেষ্টা করলে বাড়ির জানালা থেকে লাফ দেন তিনি এবং নিচে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর তিনি ফোন করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগে রেনু নামের ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *