লজ্জিত নন সানি লিওন


বিনোদন: অতীতকে নিয়ে লজ্জিত নন বলিউড অভিনেত্রী সানি লিওন। অথচ অতীতের সানি লিওনই বর্তমান সানি লিওনকে তৈরি করেছে।‘আমি ভারতে নতুন জীবন শুরু করতে এসেছি। আমি ভালো কাজ করতে চাই এবং সেই পৃথিবীর অংশ হতে চাই, যার কথা আমি কখনো ভাবিনি।’বুধবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন বলেন, আমি আমার অতীত নিয়ে লজ্জিত নই।সানি লিওন বলেন, মানুষ যখন তাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখবে, তখন এমনিতেই তাকে নিয়ে মানুষের ধারণার পরিবর্তন হবে।বলিউড জীবন নিয়ে ‘এক পেহলি তারকা লীলা’ তারকা আরও বলেন, ‘এখন এটিই আমার স্বপ্ন। আমার জীবন এবং আমার গল্পও।’ তিনি আরও বলেন, জীবনে তাকে বেশ জটিলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তিনি দুর্বল। চারপাশের আঘাত মোকাবিলা করার শক্তি তার রয়েছে।২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয়। ইতোমধ্যে ৮টি হিন্দি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার।বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমি একজন যোদ্ধা, আমার চারপাশের সব নেতিবাচক বিষয় থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *