নাম পরিচয় বলতে না পারা যুবতিকে নিয়ে বিপাকে গোবিন্দগঞ্জের সাপমাড়া গ্রামবাসি


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ কথাবলা কাজকর্ম ঠিক ঠাক করলেও নিজের নাম পরিচয় বলতে না পারা ২২-২৩ বছরে এক যুবতিকে নিয়ে বিপাকে পড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা গ্রামের আশ্রয় দানকারি একটি পরিবার সহ পুরো গ্রামবাসি।
সাপমারা দারুস সালাম মাদ্রাসা মাঠের এক কোনয় বাসে থকতে দেখে প্রায় ১৫ দিন আগে রাতে সাপমারা গ্রামের দারাজ আলীর স্ত্রী জামিরন বেগম নাম পরিচয় হীন অজ্ঞাত ওই যুবতিকে তার বাড়ীতে আশ্রয় দেন। তারা ভেবেছিলেন সকাল মহিলাটি তার নিজ বাড়ী ফিরে যাবেন। কিন্তু পরদিন ওই মহিলাকে জিজ্ঞসা করে জানতে পারেন তার নিজের নাম ঠিকানা কিছুই মনে নেই। এরপর থেকে মহিলাটি নিয়ে সমস্যায় পরে দারাজের পরিবার। দারাজ জানায় নিজের আয়ে কোন রকমে সংসার চলে তার। কিন্তু সংসারে নতুন করে অনাকাংখিত এই মহিলা অতিথির আগমন ও তার খোড়পোষ চালানো তাকে বেশ সমস্যায় ফেলেছে। মহিলাটির গায়ের রং কালো পরিস্কার কথা বলতে পারলেও তার নিজের সম্পর্কে কোন কথাই মনে করতে পারে না। তার পরনে প্রিন্টের স্যালোয়ার কামিছ রয়েছে। এমতাবস্থায় দারাজ মহিলাটিকে উদ্ধার করে তার স্বজনের কাছে ফিরে দিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। শুধু দারাজ আলীই নয় নাম পরিচয় হিন ওই যুবতিকে নিয়ে কেন আইনী জটিলতায় পরতে হয় এই ভেবে দুচিন্তায় পরেছে পুরো গ্রামবাসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *