পলাশবাড়ীতে অটো চালকের গলা কাটা মৃত দেহ উদ্ধার


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রফিকুল ইসলাম (৩০)নামে এক অটোচালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।জানাযায়,গতকাল শনিবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঠের হাট এলাকায় সড়কের পাশে একটি মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা ।পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল জেলার সাদুল্ল্যাপুর উপজেলার গয়েশপুর গ্রামের সমশের আলির ছেলে বলে জানাযায়।গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি –সার্কেল)জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।কে বা কারা কি কারণে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *