শেরপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল


শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল করা হয়েছে। এ উপলে গত বৃহস্পতিবার বিকেলে ইসলামী ব্যাংক বগুড়া জোনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম চপলের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্য মাওলানা শামছুদ্দিন, জোড়া নাজমুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুস সালাম, শেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মাওলানা মাসউদুর রহমান, অত্র ব্যাংকের ব্যবস্থাপক ওমর ফারুক, অপারেশন ম্যানেজার মাজহারুল ইসলাম, কর্মকর্তা গোলাম রব্বানী, আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *