-
বগুড়া বিআরটিসি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ি আবুল কাশেম বাবু আর নেই
বগুড়া বিআরটিসি মার্কেটের বাবু মেশিনারীজ স্টোরের স্বত্তাধিকারী বগুড়া পৌর এলাকার ছোটবেলাইলের ছোলাইমান আলী প্রামানিকের পুত্র আলহাজ্ব আবুল কাশেম বাবু (৫২) গত শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না ….রাজেউন)। হৃদ ক্রিয়ার যন্ত্র বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব খয়বর আলী প্রামানিকের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্য, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।…
-
বগুড়ার নবাগত জেলা প্রশাসক হিসাবে আশরাফ উদ্দিনের যোগদান
নিজস্ব সংবাদদাতা ঃ বগুড়ার নাবাগত জেলা প্রশাসক হিসাবে মুহা আশরাফ উদ্দিন যোগদান করেছেন । ১৩ তম প্রশাসন ক্যাডার হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেন । এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যলয়ে ডাইরেকটর (এ্যাডমিন) হিসাবে কর্মরত ছিলেন । তার গ্রামের বাড়ী সিলেট জেলায় । জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে সংবাদ সংস্থা এফএনএসকে জানান , বিদায়ী…
-
বগুড়ায় এক প্রভাষককে অপহরন করে মুক্তিপনের দাবী অস্ত্রসহ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা ঃ বগুড়ায় কলেজের প্রভাষককে অপহরন করে মুক্তিপন দাবীর অভিযোগে গোয়েন্দা পুলিশ ছাত্রলীগের তিন কর্মীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত প্রভাষক জামরুল ইসলামকে (৪৫)। শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের পিছনে শেরেবাংলা নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানাগেছে, বগুড়ার কাহালু…
-
নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে তিন জুয়ারুর জেল জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দুই জুয়ারুকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও জুয়া খেলা দেখার অভিযোগে একজনের অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমাম এ আদেশ দেন। পুলিশ জানিয়েছে, উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটলাল গ্রামে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম গোলাপের নেতৃত্বে কয়েকজন জুয়ারুরা দীর্ঘদিন ধরে শকুনিগাছা…
-
বগুড়ার শাখারিয়া চালিতাবাড়ী কোরআন তেলওয়াত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ শনিবার বেলা ২ টায় বগুড়ার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলওয়াত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রঃ) মাজার মসজিদে খতিব আলহাজ্ব…
-
সোনাতলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার পৌর মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস রুপার সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের…
-
শেরপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল করা হয়েছে। এ উপলে গত বৃহস্পতিবার বিকেলে ইসলামী ব্যাংক বগুড়া জোনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম চপলের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর…
-
বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা
বগুড়া প্রতিনিধি ঃ মহানবী (সা:) এবং তাবলীগ সম্পর্কে কটুক্তিকারী সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ি শুক্রবার দুপুর ২টার দিকে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকা থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা। মিছিলটি ফতেহ আলী মোড় ঘুরে নবাববাড়ি সড়ক…