-
আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা: রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে স্থানীয় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী। গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গত শুক্রবার সন্ধ্যায় শুভ্রা মুখার্জীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে…
-
১৫ আগস্ট খালেদা কী করবেন, অপেক্ষায় কামরুল
ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করবেন না জাতির কাছে ক্ষমা চাইবেন সেই অপেক্ষায় আছি। শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।…
-
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ
ঠাকুরগাঁও: জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় কমপক্ষে ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের চৌরাস্তা মোড়ে শুরু হওয়া সংঘর্ষ সোয়া ১২ টা পর্যন্ত চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
-
রাজনৈতিক কারণেই জিএসপি দেয়নি
ঢাকা : রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত ২৯ জুলাই থেকে বাংলাদেশ ছাড়া বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র জিএসপি পুনর্বহাল করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন ৷ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন,…
-
বাংলাদেশের রাজনীতি বিষাক্ত- এমাজউদ্দিন
ঢাকা: বাংলাদেশের রাজনীতি বিষাক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মহিলা দল আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ‘সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ’ শীর্ষক সেমিনারে এমাজউদ্দিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতি বিষাক্ত। এই বিষাক্ত রাজনীতির র্স্পশ লেগে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক…
-
ছিটমহল চুক্তি বাস্তবায়নে সরকারের কৃতিত্ব নেই- আসাদুজ্জামান রিপন
ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ে চুক্তি হওয়ার ৪১ বছর পর তা বাস্তবায়ন হলেও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো কৃতিত্ব দেখছেন না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি মনে করছেন, এটা সরকারের একটা ডিউটি মাত্র। এর জন্য ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে মোদি সরকারকেই জানাতে হবে। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয়…
-
জেলা জাতীয় পার্টির মধ্যে অস্থিরতা বিরাজ করছে
রাজশাহী: রাজশাহী থেকেই প্রকাশ্য রূপ নিচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব। এরশাদ ঘোষিত রাজশাহী জেলা কমিটি আছে। পাশাপাশি বিরোধী দলীয় নেতা রওশদ এরশাদ যোগ দিচ্ছেন অন্য কমিটি আয়োজিত মহাসমাবেশে। এ নিয়ে জেলা জাতীয় পার্টির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। রাজশাহী জেলা জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী জেলা জাতীয়…
-
দেশে গণতন্ত্র না থাকায় বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড
দেশে গণতন্ত্র না থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মহিলাদল আয়োজিত সারাদেশে বর্বরোচিত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদবিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র আজ দেশে নির্বাসিত বলে শিশু ও নারী নির্যাতনের সংখ্যা দিন দিন…
-
নির্বাচন কমিশনে জমা দিয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ২২টি রাজনৈতিক দল
২০১৪ সালের আর্থিক লেনদেনের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ২২টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ-বিএনপিসহ নয়টি দল নির্ধারিত সময় ৩১ জুলাইয়ের মধ্যে তা জমা দিতে পারছে না জানিয়ে সময় বাড়ানোর আবেদন করেছে। নিবন্ধিত ৪০টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩১টি দলের সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ সচিব আবদুল অদুদ। এর…
-
ভারতীয় হাইকমিশনে জামায়াত নেতৃবৃন্দ
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গমন করেন এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় হাইকমিশনে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। তিনি বলেন, “ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে আমি গভীর…