-
আজ রাতে দলের সিনিয়র নেতাদের ডেকেছেন খালেদা

ঢাকা : রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের পুনর্গঠনের বিষয়ে আলোচনা…
-
৬৮ দিন পর গুলশান অফিসে বসছেন খালেদা

ঢাকা: টানা ৬৮ দিন পরেআজ মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি নিজ কার্যালয়ে যাবেন। এমন খবরই বাংলামেইলকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা…
-
পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রচারণায় যেতে পারবে না ইসি

ঢাকা: অবশেষে পৌর নির্বাচনে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী এলাকায় সফর ও প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা রেখে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। সেই সঙ্গে স্বতন্ত্র হিসেবে মেয়রপ্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থন তালিকা দেয়ার বাধ্যবাধকতা রেখে নির্বাচন বিধিমালা করেছে নির্বাচন কমিশন। রোববার সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন…
-
সোমবার জামায়াতের হরতাল

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল। এছাড়া আগামীকাল রোববার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান…
-
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

ঢাকা: বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বানের কথা জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি। বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া আগামীকাল ২১ নভেম্বর বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্স…
-
কাল হরতাল ডেকেছে জামায়াত
ঢাকা : রিভিউ রায়েও মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি বিবৃতিতে বলেন, ‘এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে…
-
সাফারি পার্কে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৬
শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দর্শনার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্কের রেঞ্জ কর্মকর্তাদের ফাঁকা গুলিতে এক জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পার্কের মধ্যে ঘোরাঘুরির সময় দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুর রশীদের ছেলে জসীম উদ্দিন…
-
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৪তম শাহাদৎবার্ষিকী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৪তম শাহাদৎবার্ষিকী শনিবার। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে যশোর শার্শার কাশিপুর গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের মাজার জিয়ারত, নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ স্মৃতি পাঠাগারে কোরআনখানি, র্যালি, নিজ গ্রাম নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) স্মৃতিসৌধে পুষ্পস্তবক…
-
ইসির শুনানিতে যেতেই হচ্ছে লতিফ সিদ্দিকীকে
ঢাকা: বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে যেতেই হচ্ছে। সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের পর, আপিল বিভাগও একই আদেশ দেয়। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন।…
-
২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি দায়ী নয়
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি দায়ী নয়। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দায়ী করছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আমরা শাস্তি দাবি জানাচ্ছি। শুক্রবার সকালে শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর কারামুক্তি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে…