-
সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৪০০০

ঢাকা: ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে মার্কিন জোটের বিভিন্ন অভিযানে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২৫০ জন বেসামরিক নাগরিক। মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে আলজাজিরা। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছিল মার্কিন জোট। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় বিমান হামলা…
-
জাপানি নারী হত্যায় ৫ আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানী উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়েতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আবু বকর মিয়া। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী সাহা এ রিমান্ড মঞ্জুর করেন।…
-
ধর্ম থেকে সন্ত্রাসকে আলাদা করতে হবে: মোদী

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী চরম উদ্বেগের মধ্যে সন্ত্রাস ও ধর্মের যোগ ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়শিয়া সফরে থাকা মোদী সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব নেতাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণেরও আহবান জানান। এনডিটিভি জানিয়েছে, রোববার কুয়ালালামপুরে মালয়শিয়া এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক…
-
আন্তর্জাতিক গণমাধ্যমে দুই শীর্ষ নেতার ফাঁসির খবর ফলাও করে প্রচার

বিরোধী জোটের শীর্ষস্থানীয় দুই নেতার ফাঁসির খবর বেশ ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে তাদের ফাসি কার্যকর করা হয়। যুক্তরাজ্যের বিবিসি, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, কাতারের আলজাজিরাসহ বেশিরভাগ গণমাধ্যমগুলো…
-
সবজির পর এবার মহাকাশে ফুলের বাগান
ঢাকা: এ বছরের আগস্টে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএ) সবজি চাষ করে সফলতা পেয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তখন লেটুস চাষ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে ফুলের চাষ করা হল। স্পেশ স্টেশনের নিয়ন্ত্রিত পরিবেশে গবেষকরা জিনিয়া ফুলের বাগান করতে সক্ষম হয়েছে। নাসা জানিয়েছে, প্রথমবারের মত তারা মাইক্রো গ্রাভিটিতে ফুলের বাগান করতে স্বামর্থ্য হয়েছে। স্পেস স্টেশনের বাগান তদারককারী…