-
বগুড়ায় পুলিশের গুলিতে চিকিৎসক আহত, পুলিশ অবরুদ্ধ

বগুড়া : বগুড়ায় পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে রুবেল হোসেন (৩০) নামের এক পশু চিকিৎসক আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলাপর চান্দপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। এঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বেশ কিছু সময় পুলিশকে অবরুদ্ধ করে রাখে।…
-
রংপুরকে লজ্জায় ডুবিয়ে জিতলো মাশরাফির কুমিল্লা

ঢাকা: মিরপুরের উইকেটে রান উঠছে না, ব্যাটসম্যানরা শট খেলতে পারছে না, লো স্কোরিং হচ্ছে। এতসব অভিযোগকে প্রমান করতেই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ৮২ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ৯ উইকেট হাতে রেখেই সাকিবের রংপুরকে বিধ্বস্ত করল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত বোলিং করে জয়ের কাজটা অনেকখানি এগিয়ে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। রংপুর রাইডার্সকে…
-
তালাকনামায় সই করলেন না কারিশমা

ডেস্ক: স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে সম্পর্কটা অনেক দিন ধরেই ভাল যাচ্ছিল না বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের। তিক্ততা একেবারে শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছিল। অবশেষে দু’পক্ষই তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে তালাকনামায় সই করলেন না কারিশমা। তবে তালাকের সিদ্ধান্তকে দূরে ঠেলার পেছনে তাদের ভালবাসা কাজ করছে তা ভাবার সুযোগ নেই। মূলত সঞ্জয়…
-
ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ

ঢাকা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ল্যাপটপ (ডিজিটাল) ঋণ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ল্যাপটপ ক্রয়ের জন্য চাহিদামতো এই ঋণ নিতে পারবেন ট্রাস্ট ব্যাংকের নিকটস্থ শাখা থেকে। বাংলা একাডেমিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী জাতীয় ব্যাংকিং মেলার চতুর্থ দিন শুক্রবার (২৭ নভেম্বর) ট্রাস্ট ব্যাংকের স্টলে গিয়ে এ তথ্য জানা যায়। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অফিসার ফারজানা ফয়েজ জানান,…
-
বগুড়ায় মসজিদে ঢুকে গুলির ঘটনায় আটক ২

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি করে নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- আনোয়ার (৪৮) ও জুয়েল (২৫)। বর্তমানে তাদের শিবগঞ্জ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া রাতেই শিবগঞ্জ থানায় মামলা…
-
ফের নিষেধাজ্ঞায় রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব

ঢাকা: বিপিএলের তৃতীয় আসরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। মোহাম্মদ শহীদ আর আল আমিন হোসেনের জরিমানার পর এবার নিষেধাজ্ঞা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিপিএলে দিনের প্রথম আর আসরের নবম ম্যাচে মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারসের বিপক্ষে লড়ছিল সাকিবের রংপুর।…
-
রিয়াজের এ কেমন ‘প্রতীক্ষা’!
ময়লা পোশাকে লম্বা চুল ও দাড়িওয়ালা এক লোক রেলস্টেশনে ঘোরাঘুরি করছেন। নীল রঙের জীর্ণ শার্ট পরে চায়ের দোকানে নীরবে চা খাচ্ছে লোকটি। দৃশ্যটি ছিল এমনই। মাস দুই আগে কমলাপুর স্টেশনে একটি টেলিছবিতে এমনই একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে চিত্রনায়ক রিয়াজকে। টেলিফিল্মটির নাম ‘প্রতীক্ষা’। সিমিত রায় অন্তরের রচনা ও পরিচালনায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শবনম…
-
বাংলাদেশকে বাকিতে সার দেবে সৌদি আরব

রিয়াদ: বাংলাদেশকে বাকিতে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি সরকার। স্থানীয় এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মাধ্যমে ক্রেডিটে এ সার পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া আগামীতে বাংলাদেশে এককভাবে বড় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি…
-
বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে নিহত ১: তিনজন আহত

বগুড়া অফিস ঃ বগুড়ার শিবগঞ্জে মাগরিবের নামাজ শেষে শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মসজিদের মুয়াজ্জিম মোয়াজ্জিম হোসেন (৬০) নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদের মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হয়ে…
-
জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বগুড়া অফিস ঃ জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৫ খ্রি. গতকাল বৃহস্পতিবার বগুড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি এ.বি.এম আব্দুর রশীদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র এ্যাড. এ.কে.এম মাহবুবুর রহমান, বগুড়া চেম্বার অব…
