news12.onlinebangla24.com

    • Home Page
    • Sample Page
    • Sample Page
Illustration of a bird flying.
  • ইসিতে জাপার আয়-ব্যয়ের হিসাব জমা

    ঢাকা : নির্বাচন কমিশনে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার দুপুর ১ টার দিকে ‍জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন। এসময় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও যুগ্ম দফতর…

    July 29, 2015
  • সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল

    ঢাকা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃতাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ…

    July 29, 2015
  • যাত্রা শুরু করছে উইন্ডোজ-১০ সফটওয়্যারের

    জিটিবি আইটি নিউজ : মাইক্রোসফট উইন্ডোজ-১০ সফটওয়্যারটি বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বুধবার। উইন্ডোজ ৭ এবং এর পরের সংস্করণের উইন্ডোজ সফটওয়্যার ব্যবহারকারীরা বিনা মূল্যেই উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করার পদ্ধতির বিষয়েও জানিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হবে অধিক দ্রুতগতির, অধিক নিরাপদ ও সহজ। নতুন এই…

    July 28, 2015
  • মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর শংকায় শিক্ষার্থীরা

    আগামী ১৮ সেপ্টেম্বর দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই সময়ে…

    July 28, 2015
  • আগামী সপ্তাহে পে-স্কেল আসছে

    জিটিবি নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-কমিশনের প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে উঠতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিয়ম অনুযায়ী প্রতি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী সোমবার পে-কমিশনের প্রতিবেদন মন্ত্রিপরিষদে উঠতে পারে।সোমবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ…

    July 28, 2015
  • একজন প্রয়াত রাষ্ট্রপতির জীবন চক্র

    আন্তর্জাতিক নিউজ ডেস্ক : মানুষের জীবনে উত্থান-পতন আসে। ধনীর ছেলে ফকির হয়, আর ফকিরের ছেলে রাজা। পৃথিবীর ইতিহাসে ঘাটলে এ রকম হাজারো উদাহরণ খুঁজে পাওয়া যাবে। এমনই এক ঘটনার জলন্ত সাক্ষী ডা. এ পি জে আবদুল কালাম। মাঝির কুড়েঘর থেকে হয়েছেন ভারতের রাষ্ট্রপতি। বিশ্বের শীর্ষ পদার্থবিজ্ঞানীর পাশে তার নাম উঠেছে অবিসংবাদিত বিজ্ঞানী হিসেবে। ডা. এ…

    July 28, 2015
  • অলরাউন্ডার সাকিব বাবা হচ্ছেন !!!

    জিটিবি নিউজ ডেস্ক : প্রথমবারের মতো বাবা হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব কিছু ঠিক থাকলে, আগামী অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহে বাবা হতে যাচ্ছেন তিনি। তবে সাকিব নিজে নয়, তার পরিবারের বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়েই এমন খবর জানাচ্ছে কয়েকটি মিডিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আগামী দুই-আড়াই মাসে আর কোন…

    July 28, 2015
  • বিয়ের অনুষ্ঠানে ঝগড়া গোলাগুলি, নিহত ২১

    আন্তর্জাতিক নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ঝগড়ার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আনদারাব জেলায় স্থানীয় সময় গতকাল রাতে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র জায়েদ বাশারাত এই কথা জানিয়েছেন। তবে…

    July 28, 2015
  • লালমনিরহাটে কন্যাকে বাল্য বিয়ের অপরাধে পিতার কারাদন্ড

    লালমমনিহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে রোববার রাতে বাল্য বিয়ের দায়ে কনের পিতার ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার জানান, ওই গ্রামের সামসুল হক তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী শাহিনা আক্তারের বিয়ের অয়োজন করছিল। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান অভিযান চালায়। এ সময় কনের…

    July 28, 2015
  • ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জনজীবনে চরম বিপর্যয়

    রাউজান সংবাদদাতা : অবিরাম বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মত রাউজানের জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। পাহাড়ী ঢল আর জোয়ারের পানিতে বিল-ঝিল, রাস্তা-ঘাট ডুবে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ১৪টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ। বন্ধ রয়েছে দোকানপাট, মিলছে না হাটবাজার, থমকে আছে…

    July 28, 2015
←Previous Page
1 … 38 39 40 41 42 … 60
Next Page→

news12.onlinebangla24.com

Proudly powered by WordPress