-
বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে নিহত ১: তিনজন আহত

বগুড়া অফিস ঃ বগুড়ার শিবগঞ্জে মাগরিবের নামাজ শেষে শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মসজিদের মুয়াজ্জিম মোয়াজ্জিম হোসেন (৬০) নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদের মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হয়ে…
-
সিলেটে স্কুল ছাত্র সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রবিবার যুক্তিতর্ক
সিলেটে ৯ বছরের শিশু স্কুল ছাত্র আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হলো। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সংশ্লিষ্ট আদালতের পিপি আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার আদালতে কোতোয়ালী থানার এসআই তারেক মাসুদ, এসআই…
-
ভ্রাম্যমাণ আদালতের ১১টি ধারা কেন অসাংবিধানিক নয়

ঢাকা : নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ১১টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২২ নভেম্বর এ রিট আবেদনটি দায়ের করেন পিনাকল সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস…
-
কাহালুতে ৮০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যাক্তি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রয় অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে বগুড়া-নঁওগা মহাসড়কে নারহট্র এলাকা হতে ৮০. বোতল ফেন্সিডিল সহ দুই মাদক পাচারকারীকে মোটর সাইকেল সহ আটক করে। গ্রেফতার কৃতরা হলো কাহালু উপজেলা নারহট্র ইউনিয়নের দোয়ানীপাড়ার অসিমুদ্দিন এর পুত্র ফারুক হোসেন (৪৫) ও দিনাজুর জেলার ঘোরাঘাট ঊপজেলার দামেদাপুর শৈল্যার…
-
নন্দীগ্রামে আড়াই লাখ টাকার কীটনাশক চুরি

বগুড়া অফিসঃ বগুড়ার নন্দীগ্রামে কীটনাশক দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ভদ্রদিঘী চারমাথা বাজারে ভাই ভাই ট্রেডার্স নামে সার, কিটনাশকের ব্যবসা করছিল। একপর্যায়ে গত শনিবার দিবাগত রাতে…
-
একইসঙ্গে ফাঁসিতে ঝুললো দুই যুদ্ধাপরাধী
ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এরা দু’জনেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা…
-
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতার
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আঃ হামিদ (৪৬) নামে জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। থানা সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে এসআই মিজানুর রহমান ও এসআই ইজার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে রাম ভদ্র গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে আঃ হামিদ কে তার নিজ বাড়ি থেকে…
-
রাষ্ট্রপতির ক্ষমাই এখন ‘লাস্ট চান্স’
ঢাকা : মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আবেদনের রায় খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এতে এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড বহাল রইলো। এখন রাষ্ট্রপতির ক্ষমাই তাদের একমাত্র পথ। সংবিধানের ৪৯ পরিচ্ছেদে বলা হয়েছে, ‘কোন আদালত, ট্রাইব্যুনাল…
-
সড়কদ্বীপে বাঘের ভাস্কর্ষ কেড়ে নিল প্রাণ
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের পাশে পান্থপথের সামনে সড়কদ্বীপে বাঘের কয়েকটি ভাস্কর্ষ বসানো আছে। এগুলো বসানো হয়েছিল বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক হয়। সেসবেরই একটি ভাস্কর্য উপড়ে পড়ে গেছে। এর নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক ভ্যানচালক। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, বাঘের ওই ভাস্কর্যটির পাশে ঘুমিয়ে ছিলেন হতভাগ্য সেই ভ্যানচালক। কিন্তু রাত…
-
নিম্ন আদালতের ১১৮ বিচারকের পদোন্নতি
জিটিবি নিউজ : বিচার বিভাগের নিম্ন আদালতে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১৮ জন বিচারক। পদোন্নতি প্রাপ্তরা সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সমসমর্যাদার পদে কর্মরত আছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে উপসচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি…